শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ষাঁড়ের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন লাখাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত-৪ শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রাজ্জাক: একটি আলোকিত জীবনের আলেখ পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার শনিবার দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ষাঁড়ের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, সরিষাবাড়ী (জামালপুর):
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন
২৪

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রসপাল কুল ঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া এক দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে পরিবারের একমাত্র সম্বল চারটি ষাঁড় গরু পুড়ে মারা যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাঁন মিয়া ও তার স্ত্রী ছমী বেগম।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা ক্ষতিগ্রস্ত চাঁন মিয়া ও তার স্ত্রী ছমী বেগমের হাতে নগদ অর্থের চেক তুলে দেন।

জানা যায়, অগ্নিকাণ্ডে চারটি ষাঁড় গরু হারিয়ে পরিবারটি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। দিনমজুরের আয়ে চলা পরিবারটির কাছে গরুগুলো ছিল বেঁচে থাকার অন্যতম অবলম্বন। আগুনে সেগুলো পুড়ে মারা যাওয়ায় তাদের জীবিকায় নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

এমন দুর্দিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে পরিবারটি কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস পাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় পরিবারের পাশে প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD