৮ অক্টোবর, ২০২৬।
৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিন উপলক্ষে সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
গত ৮ই অক্টোবর তাঁর জন্মদিনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমু) এবং ব্যক্তিগতভাবে ফোন করে দেশ-বিদেশ ও এলাকার শুভানুধ্যায়ীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রিয় মানুষের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে হাজী মোঃ মোখলেছুর রহমান সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, ৩নং মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত রাখবেন। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ।”
এর আগে সম্প্রতি পবিত্র ওমরাহ পালনকালে তিনি আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফে বিশেষ দোয়া করেন। মহান আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করেন—আল্লাহ যেন তাঁকে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন এবং গরিবের হক বা অধিকার কখনো নষ্ট না করার তাওফিক দান করেন।
জনগণের এই অসীম ও অকুণ্ঠ ভালোবাসা তাঁকে কাজের প্রতি আরও দায়িত্বশীল করবে উল্লেখ করে তিনি আজীবন সকলের প্রতি কৃতজ্ঞ থাকার কথা জানান।


Leave a Reply