টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ২নং বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফরিদ গাজী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ শনিবার (৩রা অক্টোবর ২০২৬) সকালে শুভেচ্ছা বার্তায় ফরিদ গাজী বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির আবহমান ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধেরও উৎসব।
তিনি বলেন, টুঙ্গিপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনুক—এই কামনা করছি।
তিনি টুঙ্গিপাড়ার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকল সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।


Leave a Reply