শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার।।
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ সময় দেখুন
১৫

রংপুরের তারাগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রির বায়নাপত্র রেজিস্ট্রি ও সম্পূর্ণ টাকা গ্রহণ করার পর মূল দলিল সম্পন্ন না করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম সোহাগ নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, বায়নাকৃত জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় ভুক্তভোগী রেজাউল ইসলামকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার পূর্ব কুর্শা জদ্দিপাড়ার আরিফুল ইসলাম (সোহাগ) চুক্তির শর্ত অনুযায়ী অগ্রিম ও সম্পূর্ণ টাকা নিয়ে জমি বিক্রির বায়নানামা সম্পন্ন করেন। কিন্তু পরবর্তীতে মূল জমি রেজিস্ট্রি না দিয়ে গোপনে সটকে পড়েন।
​গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) বায়নাকৃত ওই জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের জন্য ইট নিয়ে কাজ শুরু করেন সোহাগ। এ সময় ভুক্তভোগী রেজাউল ইসলাম কাজে বাধা দিয়ে বায়না করা জমিতে দেয়াল তোলার কারণ জানতে চাইলে সোহাগ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজসহ রেজাউলকে প্রাণনাশের হুমকি দেন। এর প্রতিবাদ করায় সোহাগ ও তার সাথে থাকা কয়েকজন অজ্ঞাত সহযোগী রেজাউল করিমের ওপর চড়াও হন এবং তাকে মারধর শুরু করেন। তার ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
​ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা আরাফাত জানান, সোহাগের বাবা জীবিত থাকা অবস্থায় সে ঢাকায় কাজ করতো। কিন্তু বাবার মৃত্যুর পর রেজাউলের সাথে জমি নিয়ে বিরোধ তৈরি হলে হঠাৎ একদিন ভোরে বিতর্কিত ওই জমিতে সোহাগ ‘সাংবাদিক’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
​ভুক্তভোগী রেজাউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে যারা সোহাগের হাত থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন, তাদের ওপরও সে ক্ষিপ্ত হয়ে ওঠে। সোহাগ চিৎকার করে হুমকি দেয়—যাঁরা রেজাউলকে বাঁচাতে এসেছেন, তাঁদের সবার নামে চাঁদাবাজির মামলা ঠুকে দেওয়া হবে।”এবং সোহাগ রুমি নামে ফেসবুক আইডি থেকে রওশন এবং আরাফাত নামে দুই ব্যক্তিকে সন্ত্রাসী এবং চাঁদাবাজ বলে পোস্ট করে এবং আরো এলাকার অনেক লোকজনকে দোষারোপ করেন।
​এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম সোহাগের কাছে জানতে চাওয়া হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এই সংক্রান্ত সকল তথ্য ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
​ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD