শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪০ সময় দেখুন
৪১

বান্দরবান, ২ অক্টোবর ২০২৬:
জমে উঠেছে সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আজ সকাল ও বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল।

সকাল ৮টা – প্রথম সেমিফাইনাল:
আলীকদমের দাপট! রোয়াংছড়িকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আলীকদম উপজেলা।
ম্যান অব দ্য ম্যাচ: উজ ওয়াং মার্মা (আলীকদম)

বিকাল ৩:৫০ – দ্বিতীয় সেমিফাইনাল:
টানটান উত্তেজনা! নির্ধারিত সময়ে বান্দরবান সদর ও লামার লড়াই শেষ হয় ০-০ গোলে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নায়ক সদরের গোলরক্ষক ইমন বড়ুয়া। তার দুর্দান্ত দুটি সেভে ৪-৩ গোলে জিতে ফাইনালে বান্দরবান সদর উপজেলা।
ম্যান অব দ্য ম্যাচ: ইমন বড়ুয়া (বান্দরবান সদর)

ফাইনালে মুখোমুখি:
আলীকদম উপজেলা 🆚 বান্দরবান সদর উপজেলা
ফাইনাল কে জিতবে? সদর না আলীকদম – কমেন্টে জানান!

টুর্নামেন্টকে ঘিরে বান্দরবানের ক্রীড়াঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বান্দরবানের মানুষের পাশে থেকে নিরাপত্তা, মানবিক সহায়তা, জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মাঠজুড়ে উপস্থিত দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায়।

“খেলাধুলায় সম্প্রীতি, সম্প্রীতিতে সমৃদ্ধি”—এই প্রত্যয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” বান্দরবানের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD