বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১ সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা লামায় ১০ হাজার মানুষের ভরসা এখন একটি সেতু

শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম টিটু শরনখোলা বাগেরহাট
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৯

বাগেরহাটের শরণখোলায় ‘ বালক – বালিকাদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শরণখোলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান ইফতেকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন,বিএনপি নেতা মতিয়ার রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল.গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় বালক ও বালিকাদের অংশগ্রহণের জন্য মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। ইভেন্টগুলো হলো ক্রিকেট, ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, দাবা, ভলিবল,
সাতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস।
সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, বিভিন্ন ইভেন্টে
প্রতিযোগীদের অংশগ্রহণ, আয়োজনের পরিকল্পনা এবং সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ
সৃষ্টিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD