সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২ বান্দরবানে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ৮ মামলার বাধা পেরিয়ে এবার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় দুলাল সরকার দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল জামালপুরে ইজতেমা বন্ধের দাবিতে ওলামা-মাশায়েখের মহাসমাবেশ ‎ জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৫১

দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অভিযান শেষ হয়। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে নৌবাহিনী ২১২টি অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল, ১৬৬টি বিভিন্ন ধরনের জাল, চারটি বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

নৌবাহিনী জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ৯টি জেলায় সাতটি জাহাজ ও বিভিন্ন কন্টিনজেন্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর সমুদ্রে দেশি-বিদেশি মাছ ধরার নৌযানের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে জাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

এ ছাড়া সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরীণ নদ-নদীর ইলিশের প্রধান প্রজননক্ষেত্রে টহল জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে জব্দ করা অবৈধ জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা পুনরায় স্বাভাবিকভাবে মাছ আহরণ ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD