বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১ সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা লামায় ১০ হাজার মানুষের ভরসা এখন একটি সেতু

জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিল্লাল খান , জামালপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন
৪৯

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সত্যের পথে যাত্রার অঙ্গীকার নিয়ে প্রিন্ট মিডিয়ার জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সফলভাবে এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।
​গত ২ নভেম্বর পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হয়। এরই ধারাবাহিকতায় আজ ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ জামালপুর প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
​দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সদস্য সচিব ও ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর জামালপুর জেলা প্রতিনিধি এস আলম, সদর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন এবং সরিষাবাড়ী প্রতিনিধি আবিদ সরকারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম।
​এছাড়াও আরও উপস্থিত ছিলেন— দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও রূপসী বাংলা টিভির সদর প্রতিনিধি ফারুক আহমেদ ভূঁইয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক আল বিল্লাল খাঁন, মানবাধিকারকর্মী আমানুল্লাহ আকাশ, মানবাধিকারকর্মী এসএম জুয়েল, জামালপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম গোলাম মোস্তফা মুকুল, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক মাস্টার, দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সচেতন মহল।
​অনুষ্ঠানে বক্তারা দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD