বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১ সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা লামায় ১০ হাজার মানুষের ভরসা এখন একটি সেতু

লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ সময় দেখুন
৩৩

মানসম্মত বীজের কার্যকারিতা মূল্যায়ন, ফসলের মাঠপর্যায়ের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সম্ভাবনাময় ধানের ফলন পরিস্থিতি বিশ্লেষণের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিহারা ফসলি মাঠ পরিদর্শন করেছেন ঢাকা থেকে আগত একটি ধান গবেষক দল।
​আজ বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কাটিহারা মাঠে এসেড বীজে উৎপাদিত আমন ধানের বর্তমান অবস্থা, গাছের বৃদ্ধি, ফসলের সামগ্রিক অগ্রগতি ও সম্ভাব্য ফলন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন গবেষক দলের সদস্যরা। মাঠপর্যায়ের এই পর্যবেক্ষণ এসেড বীজের কার্যকারিতা মূল্যায়ন এবং কৃষিতে উন্নত বীজের সম্ভাবনা অনুধাবনের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
​পরিদর্শনকালে গবেষক দলের সঙ্গে উপস্থিত ছিলেন এসেড বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসেড হবিগঞ্জ’-এর নির্বাহী পরিচালক জনাব জাফর ইকবাল চৌধুরী, এসেড হবিগঞ্জের সহযোগী প্রতিষ্ঠান ‘ব্র্যাস’-এর নির্বাহী পরিচালক জনাব এস এম মোজাহিদ এবং ব্র্যাসের কৃষি উন্নয়ন ব্যবস্থাপক জনাব শফিকুল ইসলাম।
​মাঠপর্যায়ে ফসলের বৃদ্ধি ও সম্ভাব্য ফলন পর্যবেক্ষণের এ উদ্যোগ কৃষি উন্নয়নে গবেষণাভিত্তিক মূল্যায়ন, মানসম্মত বীজের কার্যকারিতা সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং কৃষকের আস্থা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
​এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এসেড হবিগঞ্জের মূল লক্ষ্য মানসম্মত বীজের মাধ্যমে কৃষকের উৎপাদন সম্ভাবনা বিকশিত করা, টেকসই কৃষির প্রসার ঘটানো এবং কৃষকের সমৃদ্ধির পথকে আরও সুদৃঢ় করা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD