মানসম্মত বীজের কার্যকারিতা মূল্যায়ন, ফসলের মাঠপর্যায়ের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সম্ভাবনাময় ধানের ফলন পরিস্থিতি বিশ্লেষণের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিহারা ফসলি মাঠ পরিদর্শন করেছেন ঢাকা থেকে আগত একটি ধান গবেষক দল।
আজ বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কাটিহারা মাঠে এসেড বীজে উৎপাদিত আমন ধানের বর্তমান অবস্থা, গাছের বৃদ্ধি, ফসলের সামগ্রিক অগ্রগতি ও সম্ভাব্য ফলন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন গবেষক দলের সদস্যরা। মাঠপর্যায়ের এই পর্যবেক্ষণ এসেড বীজের কার্যকারিতা মূল্যায়ন এবং কৃষিতে উন্নত বীজের সম্ভাবনা অনুধাবনের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
পরিদর্শনকালে গবেষক দলের সঙ্গে উপস্থিত ছিলেন এসেড বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এসেড হবিগঞ্জ’-এর নির্বাহী পরিচালক জনাব জাফর ইকবাল চৌধুরী, এসেড হবিগঞ্জের সহযোগী প্রতিষ্ঠান ‘ব্র্যাস’-এর নির্বাহী পরিচালক জনাব এস এম মোজাহিদ এবং ব্র্যাসের কৃষি উন্নয়ন ব্যবস্থাপক জনাব শফিকুল ইসলাম।
মাঠপর্যায়ে ফসলের বৃদ্ধি ও সম্ভাব্য ফলন পর্যবেক্ষণের এ উদ্যোগ কৃষি উন্নয়নে গবেষণাভিত্তিক মূল্যায়ন, মানসম্মত বীজের কার্যকারিতা সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং কৃষকের আস্থা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, এসেড হবিগঞ্জের মূল লক্ষ্য মানসম্মত বীজের মাধ্যমে কৃষকের উৎপাদন সম্ভাবনা বিকশিত করা, টেকসই কৃষির প্রসার ঘটানো এবং কৃষকের সমৃদ্ধির পথকে আরও সুদৃঢ় করা।