জামালপুরের ইসলামপুর উপজেলা গোয়ালেরচর ইউনিয়নে গায়েন পাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে ৬ বছরের এক শিশু তামিমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্হানীয় সুত্রে জানা যায় গত ২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল প্রায় ৫টা দিকে মোঃ কালু মিয়ার ছেলে তামিম বাড়ির পাশে সহপাঠীদের সাথে ব্রহ্মপুত্র নদের ঘাটে গোসল করতে যায়।দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্হানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায় নদীর ঘাটে শিশুটির জামাকাপড় দেখতে পেয়ে স্বজনদের আশঙ্কা আরো বেড়ে যায়। পরে স্হানীয় লোকজন নদীতে ব্যাপক তল্লাশি চালালে শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। নিহত শিশুটির চাচাতো ভাই রিয়াদ জানান, নদীতে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। স্হানীয় লোকজন ও ডুবুরি দল অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন ৩০শে সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টা সময় গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নদীতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ স্হানীয় কয়েকজন মহিলার নজরে আসে।পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।
পরিবার ও স্হানীয় সুত্রে জানা যায়, নিহত শিশুটি মোঃ কালু মিয়ার ৫ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান ছিল।তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।প্রতিবেশীরা এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্হানীয় সচেতন মহল শিশুদের নদী ও জলাশয়ের আশেপাশে একা না যেতে দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরো সতর্ক থাকার আহবান জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।


Leave a Reply