শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে পুড়ল বসতবাড়ি

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মো. করিম উল্লার একটি বসতবাড়ি পুড়ে গেছে।
শ্রুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা রামগড় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বসতঘরের বিভিন্ন মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নাম মো. করিম উল্লা সে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার বাসিন্ধা আমিনুল হকের ছেলে।

ক্ষতিগ্রস্ত করিম উল্লা জানান, কিছু মালামাল উদ্ধার করা গেলেও অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘরটি রক্ষা করা যায়নি। গ্যাস সিলিন্ডার লিগেজ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD