শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোস্তাক আহাম্মেদ মন্টু ‎ইসলামপুর,প্রতিনিধি (জামালপুর)
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন
৩২

‎জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।
‎শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেক হেলাল উদ্দিন।
‎তিনি দাবি করেন, মঞ্জুয়ারা হত্যা মামলায় হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে জড়ানো হয়েছে। তাদের দাবি, ঘটনার সময় মলিনসহ যুবদলের নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক কর্মসূচিতে জামালপুরে অবস্থান করছিলেন।
‎সংবাদ সম্মেলনে এ ঘটনাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
‎একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো পক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান । এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাফুদুজ্জামান লুলু যুগ্ম আহবায়ক আলীনুর ইসলাম যুগ্ম আহবায়ক সাইদ খান লোহানী পৌর যুব দলের আহবায়ক এনামূল করিম ডেভিড যুগ্ম আহবায়ক সোহেল রানা খোকন যুগ্ম আহবায়ক শাজাহান যুগ্ম আহবায়ক মনির খান লোহানী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কলেজ শাখার ছাত্র দলের সাবেক আহবায়ক মিঠুন যুবদল সদস্য ফজলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD