জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল।
শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেক হেলাল উদ্দিন।
তিনি দাবি করেন, মঞ্জুয়ারা হত্যা মামলায় হামিদুর রহমান মলিনকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে জড়ানো হয়েছে। তাদের দাবি, ঘটনার সময় মলিনসহ যুবদলের নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক কর্মসূচিতে জামালপুরে অবস্থান করছিলেন।
সংবাদ সম্মেলনে এ ঘটনাকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো পক্ষের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান । এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাফুদুজ্জামান লুলু যুগ্ম আহবায়ক আলীনুর ইসলাম যুগ্ম আহবায়ক সাইদ খান লোহানী পৌর যুব দলের আহবায়ক এনামূল করিম ডেভিড যুগ্ম আহবায়ক সোহেল রানা খোকন যুগ্ম আহবায়ক শাজাহান যুগ্ম আহবায়ক মনির খান লোহানী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কলেজ শাখার ছাত্র দলের সাবেক আহবায়ক মিঠুন যুবদল সদস্য ফজলু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।