মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক জামালপুর আদালতের সামনে ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার হ্নীলা জাদিমোড়ার ১৫ বছরের যুবক ৩ দিন ধরে নিখোঁজ নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত কমিটি গঠনের ৮ দিনেই পদত্যাগ, টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়ক নেই গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর ও থানচি চ্যাম্পিয়ন নারী ও পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পরিষদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

জামালপুর আদালতের সামনে ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

আসাদুজ্জামান রুমান, জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৩ সময় দেখুন
৬০

জামালপুর জেলা জজ আদালতের মূল গেটের সামনে থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি-১ পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইসমাইল হোসেন আকন্দ পলাশের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার সহযোগী মো. রুপক ও খায়রুল ইসলামকেও গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—জামালপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন আকন্দ পলাশ, ছনকান্দা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. রুপক এবং পাথালিয়া পশ্চিমপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে খাইরুল ইসলাম।পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD