সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা জাদিমোড়ার ১৫ বছরের যুবক ৩ দিন ধরে নিখোঁজ নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত কমিটি গঠনের ৮ দিনেই পদত্যাগ, টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়ক নেই গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর ও থানচি চ্যাম্পিয়ন নারী ও পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পরিষদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবন থেকে অপহৃত ২১জেলে উৎকণ্ঠার মধ্যে পরিবারেরগুলি মানবিকতার দৃষ্টান্ত, অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে পাশে চেয়ারম্যান দাউদ ইউনিয়ন যুবদল নেতা শাহিনের গ্রেফতারে ইউনিয়ন যুবদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের তীব্র নিন্দার ঝর

টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৫৩

কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত শনিবার (০৩ অক্টোবর) দুপুরে টেকনাফ থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ রোড সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন ০৪নং ওয়ার্ডস্থ মহেশখালী পাড়া পুরুল্লার ঘাট সংলগ্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকায় এসআরবি-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অত্যন্ত দক্ষতার সাথে ৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ ৫০ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো:
১। ইমাম হোসেন (৪৫), পিতা- মৃত মোহাম্মদ ইসলাম, মাতা- আজুন্নেছা, এফসিএন নম্বর- ৩০০২৯৩, কুতুপালং ক্যাম্প (ক্যাম্প ১৭, ব্লক S109), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
২। নূর আলম (২৭), পিতা- নুর ইসলাম, মাতা- নুর বাহার, এফসিএন নম্বর- ২৬৭৯৮১, বালুখালী ক্যাম্প (ক্যাম্প ১৮), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
৩। জম মুল্লোক (৫০), পিতা- আলী হোসেন, মাতা- মৃত মুস্তফা খাতুন, এফসিএন নম্বর- ১২৫২৩০ (T67-00082536), বালুখালী ক্যাম্প (ক্যাম্প ১৮), থানা- উখিয়া, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD