শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে ৪ বছরের শিশু তাইফা হত্যা, ফুফু আটক

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন
৩২

এ ঘটনায় পুরো সুয়ালক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তাইফা সুলতানা (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগে তার আপন ফুফু নারগিছ সুলতানা কচি (৫২) কে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে শিশু তাইফা নিখোঁজ ছিল। সে সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে।

পরে বিকেলে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এরপর ফুফু নারগিছ সুলতানার বাসায় তল্লাশি চালালে একটি বাক্স/ট্রাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারগিছ সুলতানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD