শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় এসআরবি-১৫ এর অভিযান; ১(এক) লক্ষ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ সময় দেখুন
৩৭

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে ১(এক) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল।

এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ডিউটি করাকালীন অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকায় হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উখিয়া থানাধীন পূর্ব ফারির বিল দুদু মিয়ার বাড়ির এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে পলাতক মাদক কারবারিদের ফেলে যাওয়া দুদু মিয়ার বাড়ির গেটের সামনে অবস্থিত ড্রেনের ভেতর থেকে ১০টি কার্টনে রক্ষিত অবস্থায় সর্বমোট ১ (এক) লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫ এমন অভিযান অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD