শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রূপগঞ্জে ডাকাতির চেষ্টা অপহরণ, নাশকতা ও মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২জন গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম শীতলক্ষা নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকাতির চেষ্টাকালে চার আসামীসহ অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় মোট ১২জন আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার শীতলক্ষা নদীতে ট্রলারে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চনপাড়া ফাড়ীর একদল পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে গন্ধর্রপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন ও কামরুল হাসান নামের চারজনকে গ্রেফতার করে। এছাড়া অপহরণ, নাশকতাসহ বিভিন্ন মামলায় আরো ৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD