নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা দাউদ পুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মোঃ শাহিনের গ্রেফতারে দাউদ পুর ইউনিয়ন যুবদল সহ দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পাশাপাশি দাউদ পুর ইউনিয়ন যুবদলের সভাপতি আশাদ ফকির ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল এক বিবৃতিতে বলেন শাহিন বিএনপির একজন পরীক্ষিত কর্মী।
বিএনপির দুর্দিনে নিজের জীবন বাজি রেখে বিএনপির প্রতিটা আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে ছিলেন,
তাই শাহিনের নিঃশর্ত মুক্তি চাই অন্যথায় দাউদ পুর ইউনিয়ন যুবদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা কালিগঞ্জ মহাসড়ক অবরোধ করবো।


Leave a Reply