বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ লাখাই থানার ওসি শরীফ আহমেদ  হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১

লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পরিষদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

বিএম তারেক, লাখাই প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১১ সময় দেখুন
১৩৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় পরিবেশ রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছে ‘ধলাই মিয়া স্মৃতি পরিষদ’। এর অংশ হিসেবে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম, মধ্য সিংহগ্রাম ও পূর্ব সিংহগ্রামের বিভিন্ন সড়কে তালের চারা এবং বিভিন্ন পরিবেশবান্ধব বনজ, ফলদ ও ওষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
​রোববার (৪ অক্টোবর) দুপুরে মধ্য সিংহগ্রাম সড়কের হযরত শাহবায়েজিদ (রঃ) ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​পর্যায়ক্রমে তিনটি সড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার চারা রোপণের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনের আগে ধলাই মিয়া স্মৃতি পরিষদের সভাপতি মহি উদ্দিন আহমেদ রিপনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-র হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লাখাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক এবং পরিবেশবাদী সংগঠন ‘নোঙর’-এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য পারভেজ হাসান।
​এছাড়াও আলোচনায় অংশ নেন পরিবেশকর্মী কামরুল হাসান, হযরত শাহবায়েজিদ (রঃ) ইসলামী একাডেমির প্রধান শিক্ষক হাফেজ জুবায়ের আহমেদ, শিক্ষক রুহুল আমীন এবং উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ার। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
​বক্তারা ধলাই মিয়া স্মৃতি পরিষদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে বজ্রপাত রোধে তালের চারা রোপণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ। তারা কেবল গাছ রোপণ করলেই চলবে না, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার জন্য সকলের সম্মিলিত প্রয়াস চালিয়ে যাওয়ার ওপর জোর দেন।
​উল্লেখ্য, জনকল্যাণমূলক এই পুরো কর্মসূচিতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন ধলাই মিয়া স্মৃতি পরিষদের নির্বাহী সদস্য ও ইতালি প্রবাসী আব্দুর রকিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD