রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে প্রকাশ্য সড়কে জুয়েল হত্যা; ৩ মাসেও অধরা আসামিরা, ক্ষোভ ও হতাশায় পরিবার রামুতে ২০ হাজার ইয়াবাসহ দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো ট্যাব সাজেক গণ অধিকার ফোরামের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার ও দাঙ্গা বাঁধানোর হীন চক্রান্ত দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময় সুন্দরবনে অভিযানে হরিণের ফাঁদ ও খালপাটা জালসহ ৬ বন অপরাধী গ্রেফতার, ২টি নৌকা আটক খাগড়াছড়িতে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতিসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার লাখাইয়ে বলভদ্র নদীর ভাঙনে বিলীন কৃষ্ণপুর সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে ! ইসলাম গ্রহণ করে সিমিকে বিয়ে করলেন মিকা

সুন্দরবনে অভিযানে হরিণের ফাঁদ ও খালপাটা জালসহ ৬ বন অপরাধী গ্রেফতার, ২টি নৌকা আটক

কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪৪

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ এবং নিষিদ্ধ খালপাটা জালসহ ৬ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করেছে বনকর্মীরা। একই সাথে অপরাধে ব্যবহৃত ২টি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।
আজ ১০ই অক্টোবর ২০২৬, শনিবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সুন্দরবনে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান বনকর্মীরা।
অপরাধীরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাতেনাতে ৬ আসামীকে গ্রেফতার করে এবং তাদের থেকে ২ টি ডিঙি নৌকা, নিষিদ্ধ খালপাটা জাল ও বিপুল পরিমাণ হরিণের ফাঁদ উদ্ধার করে। বন বিভাগের বার্তা:
সুন্দরবন পূর্ব বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী ও কোনো প্রকার বন অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আসামীদের নাম
১) হেজবুল্লাহ খন্দকার
২) সামছুল হক
৩) তমেজ শেখ
৪) সবুজ শেখ
৫) সউদ শেখ
৬) নাহিদ শেখ
সর্বসাং ছায়েরাবাদ, থানা মোংলা, জেলা বাগেরহাট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD