শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

ওবায়দুল্লাহ অবিদ ​নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ সময় দেখুন
১২২

পরিবেশ সুরক্ষায় “গাছ লাগান পরিবেশ বাঁচান, সবুজ পৃথিবী গড়ুন” স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক সংগঠন ‘রক্তযোদ্ধা মানব সংগঠন’-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সংগঠনের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত (১৩, ১৪ ও ১৫ তারিখ) টানা তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচীতে মোট ৩০০টি ফলজ, ঔষধি, ফুল ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা মানব সংগঠনের উপদেষ্টা ও কোড়েরপাড় আদর্শ কলেজের অধ্যাপক জনাব শিব সংকর পোদ্দার, জনাব মোশাররফ হোসেন খান এবং জনাব চঞ্চল খাঁন।

​অনুষ্ঠানে রক্তযোদ্ধা মানব সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহেদ হোসাইন খান, সহকারী কোষাধ্যক্ষ কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক ইমরান রাব্বি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান এবং সদস্য আমিন পাশা ও আরমান।

​কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতা লক্ষ্য করা গেছে। রোডম্যাপের আওতায় বৃক্ষরোপণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:

​১৩ তারিখ: কোড়েরপাড় আদর্শ কলেজ, মেটংঘর বি আর আই এম উচ্চ বিদ্যালয় এবং পান্ডুঘর সামসুদ্দীন আহমেদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়।

​১৪ তারিখ: পীর কাশিমপুর রাইসাতুন নেছা উচ্চ বিদ্যালয়, পীর কাশিমপুর গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসা এবং দৌলতপুর দারুস সুন্নাহ রহমানিয়া আলিম মাদ্রাসা।

​১৫ তারিখ: বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়, খামার গ্রাম ও এস আলিম মাদ্রাসা এবং দৌলতপুর নার্গিস নজরুল বিদ্যানিকেতন।

​ সংগঠনের প্রতিষ্ঠাতা-পরিচালক মোঃ ফাহিম সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গঠনে রক্তযোদ্ধা মানব সংগঠন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD