আজ ২১ সেপ্টেম্বর দুপুরে পাহাড়ের সবুজে আরও একটুখানি সবুজের স্বপ্ন—জলবায়ু সুরক্ষা, প্রকৃতি সংরক্ষণ ও টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাঁশ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান।
জলবায়ু কর্মসূচির জন্য বাঁশ প্রকল্পের আওতায় প্রাকৃতিক সম্পদ গবেষণা কেন্দ্র এবং শাসন ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে (SDC) সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা-এর সহায়তায়।
এ উদ্যোগের লক্ষ্য শুধু বাঁশ রোপণ নয়; বরং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই জীবিকা সৃষ্টি এবং পাহাড়ি জনপদের জন্য একটি সহনশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ।
এই আয়োজনের একটি বিশেষ অনুষঙ্গ ছিল জিডিএস বিভাগের ১০ জন শিক্ষার্থীকে ফেলোশিপ / শিক্ষাবৃত্তি প্রদান। নির্বাচিত ফেলোরা কক্সবাজারে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এ অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রমে যুক্ত হবেন। শ্রেণিকক্ষের জ্ঞানকে মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করে এই ফেলোশিপ শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা ও সম্প্রদায়-ভিত্তিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, উপাচার্য, বান্দরবান বিশ্ববিদ্যালয়, প্রফেসর মো. জসীম উদ্দীন খান, রেজিস্ট্রার, বান্দরবান বিশ্ববিদ্যালয়, মো. জাহিদুল ইসলাম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক, মালয় কে. সরকার, আঞ্চলিক সমন্বয়কারী, সিএনআরএস, আদেল মাহমুদ জাদ্দারি, কারিগরি কর্মকর্তা, সিএনআরএস, উমংহ্লা মারমা, প্রশিক্ষণ ও মাঠ কর্মকর্তা, সিএনআরএস।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাসন ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাত হুসাইন ও নকিবুল ইসলাম চৌধুরী, এডমিশন অফিসার বশির উল্যাহ ও সৈয়দ তানজিমুল হাকিম সাফওয়ান এবং জিডিএস বিভাগের ফেলো শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, একটি বাঁশের চারাএকটি সবুজ স্বপ্ন। আজকের এই ছোট্ট উদ্যোগ আগামী দিনের জলবায়ু-সহনশীল সমাজের পথে একটি অর্থবহ পদক্ষেপ হয়ে থাকবে।


Leave a Reply