শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা শরনখোলায় নারিকেল গাছ থেকে পড়ে (১৪) বছরের শিশু শ্রমিক মাহিমের মৃত্যু শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ”-এর পক্ষ থেকে দাবি ও আবেদন লাখাইয়ে ৬৭ মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৬ সময় দেখুন
২৭

মিথ্যা মামলায় ফাঁসানো, জমি দখল, বসতবাড়ির ফলন্ত গাছ জোরপূর্বক বিক্রি, জালিয়াতি ও হুমকির অভিযোগে দেবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সালমা আক্তার (৪০) নামে এক নারী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সালমা আক্তার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের মুন্সি আতাউর রহমান খোকনের স্ত্রী এবং কাওসার লস্কারের মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা আক্তার অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে তার স্বামী আতাউর রহমানকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে তার স্বামী কারাগারে থাকায় সেই সুযোগে একই এলাকার মৃত হাফিজুর রহমান মুন্সির ছেলে ও সম্পর্কে চাচাতো দেবর মানিক মুন্সি (৪২) তাদের বাড়িতে থাকা কয়েকটি বড় ফলন্ত আমগাছ জোরপূর্বক বিক্রি করে দেন।

তিনি বলেন, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে মানিক মুন্সি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। পরে তিনি টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ করা হয়। তবে পরবর্তীতে আইন অমান্য করে আবারও ওই গাছ কাটার অভিযোগ করেন তিনি।

সালমা আক্তার আরও অভিযোগ করেন, মানিক মুন্সি মাদকাসক্ত এবং গোপালগঞ্জের আলোচিত বিএনপি নেতা দিদার হত্যা মামলার অন্যতম আসামি। ওই মামলায় কারাভোগের পর জামিনে বের হয়ে পূর্বশত্রুতার জেরে তার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তাদের পরিবারের ওপর বিভিন্নভাবে হয়রানি ও জুলুম করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সালমা আক্তার বলেন, মানিক মুন্সি যেকোনো সময় তার ওপর হামলা করতে পারেন।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার থানা-পুলিশকে জানানো হয়েছে। এমনকি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও এখন পর্যন্ত তিনি কাঙ্ক্ষিত প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে সালমা আক্তার প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, তার পরিবারকে নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD