শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা শরনখোলায় নারিকেল গাছ থেকে পড়ে (১৪) বছরের শিশু শ্রমিক মাহিমের মৃত্যু শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ”-এর পক্ষ থেকে দাবি ও আবেদন লাখাইয়ে ৬৭ মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শরনখোলায় নারিকেল গাছ থেকে পড়ে (১৪) বছরের শিশু শ্রমিক মাহিমের মৃত্যু

কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময় দেখুন
২৮

বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামের এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর থেকে সে পরিবার নিয়ে খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া আবাসন পল্লীতে বসবাস করে আসছিল।

মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা পরিবার থেকে আলাদা হয়ে খুলনায় বসবাস করেন। এর পর থেকে তারা আবাসন পল্লীতে উঠে আসেন। মাহিন আগে পড়াশোনা করলেও সংসারের টানে মাঝপথে তা ছেড়ে দেয়। সম্প্রতি গ্রামের মানুষের ডাকে নারিকেল ও সুপারি পাড়ার কাজ শুরু করে সে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় রহমান তালুকদারের বাড়িতে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে মাহিন। গাছে ওঠার কিছুক্ষণ পর অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD