বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শতগুণে গুণান্বিত দরিদ্র এক নারী কণ্ঠশিল্পী বাউল ছালমা থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নিহত ২; আহত -৫ জেনুইন পরিবারের ৩ দিন ৩ রাতের বিশাল সুন্দরবন ক্রুজশীপ ট্যুর (২০২৬) হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের সদস্যরা পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন বান্দরবানে সেনাবাহিনীর ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, কয়েক হাজার পাহাড়ি-বাঙালির চিকিৎসা সেবা গ্রহণ খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ সময় দেখুন
৮

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন নেশাগ্রস্ত ছিলেন।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থনীয় সূত্রে জানা যায়, নিহত সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন প্রায়ই নেশা করত। অনেক সময় নেশার টাকার জন্যবাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার ইয়াফিন আবারও নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বটি দা দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। হয়তো নেশার টাকার জন্যেই সে তার পিতাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD