বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শতগুণে গুণান্বিত দরিদ্র এক নারী কণ্ঠশিল্পী বাউল ছালমা থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নিহত ২; আহত -৫ জেনুইন পরিবারের ৩ দিন ৩ রাতের বিশাল সুন্দরবন ক্রুজশীপ ট্যুর (২০২৬) হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের সদস্যরা পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন বান্দরবানে সেনাবাহিনীর ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, কয়েক হাজার পাহাড়ি-বাঙালির চিকিৎসা সেবা গ্রহণ খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন

ড.রাহাত মাহমুদ পরিচালক জনসংযোগ ও প্রকাশনা বিভাগ (পবিপ্রবি)
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৪২

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইস্রাফীল এর আমন্ত্রণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ৫ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

সকাল ১০ টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইস্রাফীল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্হাপনা ঘুরে দেখেন এবং আগামী শিক্ষাবর্ষের ভর্তি ও ক্লাস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরে পবিপ্রবির ভিসি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈত্রিক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD