বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শতগুণে গুণান্বিত দরিদ্র এক নারী কণ্ঠশিল্পী বাউল ছালমা থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নিহত ২; আহত -৫ জেনুইন পরিবারের ৩ দিন ৩ রাতের বিশাল সুন্দরবন ক্রুজশীপ ট্যুর (২০২৬) হবিগঞ্জে ‘ছেলের হাতে’ বাবা খুন টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের সদস্যরা পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে পবিপ্রবি ভিসির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় পরিদর্শন বান্দরবানে সেনাবাহিনীর ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন, কয়েক হাজার পাহাড়ি-বাঙালির চিকিৎসা সেবা গ্রহণ খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার খাদে, নিহত ২; আহত -৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

৫ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটন এলাকা তিন্দুমুখে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ পর্যটক গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকেলে তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দুমুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তাঁরা একটি ল্যান্ডক্রুজারে করে থানচির তিন্দু ও বাঘের মুখ এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে সকালে খুটাখালী থেকে রওনা দেন। আলীকদম হয়ে তিন্দুমুখে পৌঁছানোর পর গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি সদস্যরা উদ্ধার করেন। পরে তাঁদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয়।
উদ্ধার অভিযানে বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনও সহযোগিতা করেন। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাস্থল হওয়ায় আহতদের দ্রুত উদ্ধারে বেশ কিছুটা বেগ পেতে হয় বলে স্থানীয়রা জানান।
বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপপরিচালক মেজর মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, নিহত ও আহতদের নাম-পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD