শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ষাঁড়ের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন লাখাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত-৪ শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রাজ্জাক: একটি আলোকিত জীবনের আলেখ পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার শনিবার দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার শনিবার

ড.রাহাত মাহমুদ পরিচালক জনসংযোগ ও প্রকাশনা বিভাগ (পবিপ্রবি)
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৫৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগামী শনিবার (১০ অক্টোবর) “ Bridging Academia and Industry : Fostering Innovation, Collaboration and Mutual Development ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এটি শুরু হবে।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মামুন অর রশিদ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার,ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রকৌশলী মুহাম্মদ ইকবাল এবং পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর ও শিল্পসম্পৃক্ততা নিয়ে আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের ভাবনা বিষয়ে মতবিনিময় হবে।

একই সঙ্গে পবিপ্রবি ও কয়েকটি নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হবে। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের বাস্তব প্রয়োজনের সঙ্গে যুক্ত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আমরা পবিপ্রবিকে গবেষণা, উদ্ভাবন ও শিল্পসম্পৃক্ততার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে জানান তিনি।একাডেমিয়া ও শিল্পখাতের কার্যকর সহযোগিতা গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগের পথ সুগম করবে এবং প্রযুক্তি স্থানান্তরে নতুন সুযোগ তৈরি করবে।

এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD