শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ষাঁড়ের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন লাখাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত-৪ শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রাজ্জাক: একটি আলোকিত জীবনের আলেখ পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার শনিবার দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লাখাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত-৪

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
২২

হবিগঞ্জের লাখাইয়ে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) উপজেলাধীন কালাউক বাজার টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কালাউক বাজার টাওয়ারের সম্মুখে একটি সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী এবং পিকআপের চালক আহত হন। দুর্ঘটনা পরপরই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন—মোঃ সাদ্দাম মিয়া (৩২), লাইজুল (২২), এবং দুই শিশু মোঃ তাসিন মিয়া (১৫ মাস) ও ভাদিকারার বাসিন্দা মোঃ হানিফ (৪ বছর)।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন/মেডিকেল অফিসার (পেডিয়াট্রিক্স) ডা. জাফরীন যোবায়রা সুরভী জানান, আহতরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত অবস্থায় নিজ নিজ বাসায় ফিরে গেছেন।
এ ব্যপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD