শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৪ ষাঁড়ের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন লাখাইয়ে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত-৪ শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রাজ্জাক: একটি আলোকিত জীবনের আলেখ পবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার শনিবার দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব(বিসিপিসির) টেকনাফ উপজেলা কমিটি চূড়ান্তকরণে বিশেষ সভা অনুষ্ঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৪২

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা কর্তৃক টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্তকরণের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে টেকনাফ উপজেলা শাখার একটি যোগ্য, গ্রহণযোগ্য ও সুসংগঠিত কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, যোগাযোগবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক এবং সদস্য কামরুল ইসলাম, সালাহ উদ্দিন আরিফ ও মো. শাদেক।

সভায় সংগঠনের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সততা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের নির্ধারিত চেইন অব কমান্ড অনুসরণ, জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া উপস্থিত নেতৃবৃন্দের মতামত ও পারস্পরিক আলোচনার ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনসহ একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক সাধারণ সভার মাধ্যমে চূড়ান্ত কমিটি ঘোষণার বিষয়েও আলোচনা হয়।

১৫ অক্টোবর চূড়ান্ত বৈঠক

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন,কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দের আগমন উপলক্ষে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে সাধারণ সভার আয়োজন করা হবে।

ওই সভায় সকলের মতামত ও আলোচনার ভিত্তিতে টেকনাফ উপজেলা শাখার কমিটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আগামী ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠন নিয়ে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বিসিপিসি কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় টেকনাফ উপজেলা শাখার একটি যোগ্য, কার্যকর ও সুসংগঠিত কমিটি গঠন করা সম্ভব হবে। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য আরও জোরদার হবে।

সবার ঐক্য, সবার মতামত-একটি সুন্দর কমিটি গঠনে আমাদের অঙ্গীকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD