রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৌকা যোগে শাহজাদপুর ভ্রমণ শেষে চামারী ইউনিয়ন পরিষদের আনন্দঘন পিকনিক কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসলামপুরে কাঁসা শিল্প উন্নয়ন কমিটি ঘোষণা- সভাপতি উত্তম কর্মকার,সম্পাদক মহাদেব কর্মকার ‎বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন ‎ ‎ মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান ‎ খাগড়াছড়ি থানার নতুন ভবনের শুভ উদ্বোধন, পাহাড়ের নিরাপত্তায় নতুন দিগন্ত কিশোরগঞ্জে ট্রাকের চাপায় প্রান গেল এক শিক্ষার্থীর,উদ্ধার করতে গিয়ে দেখেন তার নিজেরই ছেলে কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার। আটক-১ মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটার রাস্তার বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি ‎

নৌকা যোগে শাহজাদপুর ভ্রমণ শেষে চামারী ইউনিয়ন পরিষদের আনন্দঘন পিকনিক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬ সময় দেখুন

যমুনা ও কড়তোয়া নদীর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর ভ্রমণের মধ্য দিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও পিকনিক সম্পন্ন করেছে নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়ন পরিষদ।

২৫/৭/২০২৬ ইং তারিখ শনিবার সকালে চামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চেয়ারম্যান,ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্য এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের নিয়ে নৌকা যোগে শাহজাদপুরের উদ্দেশে যাত্রা শুরু হয়। বিলদহর বাজার ঘাট থেকে যমুনা ও কড়তোয়া নদীপথে ভ্রমণের সময় সবাই নদীর অপরূপ সৌন্দর্য, নির্মল বাতাস এবং গ্রামীণ প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করেন।

শাহজাদপুরে পৌঁছে ভ্রমণকারী দলটি প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেন। পরে নদীর তীরে মনোরম পরিবেশে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় গান, আড্ডা, হাসি-আনন্দ এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে অংশ নিয়ে সবাই দিনটি উপভোগ করেন। দীর্ঘদিন একসঙ্গে দায়িত্ব পালনকারী জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের জন্য এ আয়োজন ছিল স্মৃতিময় ও আবেগঘন।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন,“দীর্ঘ প্রায় পাঁচ বছর আমরা একসঙ্গে দায়িত্ব পালন করেছি। মেয়াদের শেষ সময়ে এসে সহকর্মীদের নিয়ে কিছুটা আনন্দ ভাগাভাগি করতেই এই পিকনিকের আয়োজন। সবার সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আজীবন স্মরণীয় হয়ে থাকবে।”

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুর আলী বলেন,“এই চেয়ারম্যান, সদস্য ও স্টাফদের সঙ্গে প্রায় পাঁচ বছর কাজ করেছি। কর্মব্যস্ততার মধ্যেও আমরা একটি পরিবারের মতো ছিলাম। ভবিষ্যতে নতুনদের সঙ্গে কাজ করলেও বর্তমান সহকর্মীদের স্মৃতি সবসময় মনে থাকবে।”

৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল সরদার বলেন,“আমাদের বর্তমান পরিষদের মেয়াদ প্রায় শেষ। তাই সবাইকে নিয়ে একটি স্মরণীয় আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। নদীপথে এই ভ্রমণ আমাদের পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও আন্তরিকতার বন্ধনকে আরও দৃঢ় করেছে।”

পিকনিকে অংশ নেওয়া গ্রাম পুলিশ সদস্যরাও জানান,নৌকায় নদীপথে ভ্রমণ,প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং শাহজাদপুরের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার অভিজ্ঞতা তাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক ও স্মরণীয় হয়ে থাকবে।

দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষে বিকেলে একই নৌপথে চামারী ইউনিয়ন পরিষদে ফিরে আসেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও কর্মসম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD