শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৪

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ শে সেপ্টেম্বর রোববার জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিং।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস।

আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, জেলা পরিষদের সম্মানিত সদস্যগণ, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, ন্যস্ত বিভাগের প্রধানগণ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল মোটেল মালিক সমিতির প্রতিনিধি সিরাজুল ইসলাম ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, জনপ্রতিনিধি, হোটেল-মোটেল মালিক সমিতি, ট্যুর গাইড, সাংবাদিকবৃন্দ সহ পর্যটন সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বান্দরবানকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD