শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে

নাহিদুল ইসলাম জয় (নরসিংদী প্রতিনিধ)
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
৩৩

একই সঙ্গে কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ২০২৬ থেকে নতুন সূচি কার্যকর করার কথা জানানো হয়েছে রেলওয়ের বিজ্ঞপ্তিতে। এবার নরসিংদী স্টপেজ দিয়ে রাত ৯টা ৪০ মিনিট সম্ভাব্য সময়ে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মহানগর এক্সপ্রেসের নতুন সময়সূচিতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ট্রেন চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রীদের যাতায়াত আরও সহজ করার পাশাপাশি কক্সবাজারগামী রেলসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে রাত ২টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে। পরে চট্টগ্রাম থেকে রাত ৩টায় ছেড়ে কক্সবাজারে সকাল ৬টায় পৌঁছাবে।

অন্যদিকে, কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে চট্টগ্রামে দুপুর ১২টা ২০ মিনিটে পৌঁছাবে ট্রেনটি। চট্টগ্রাম থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পৌঁছানোর সময়সূচি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ট্রেনের কোচ বিন্যাস, টিকিট বিক্রি, যাত্রীসেবা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে নতুন সময়সূচি ও রুট সম্প্রসারণের বিষয়ে যাত্রীদের অবহিত করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD