সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ রংপুরে এক শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার: মিলল ২ পৃষ্ঠার লেখা ১টি নোট ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন বিএনপির মনোনয়ন চান আবুল হাসেম বান্দরবানে জমজমাট ট্রিবিউট কনসার্ট এলআরবির ড্রামারসহ ১০ ব্যান্ডের গানে স্মরণ করা হবে আইয়ুব বাচ্চুকে বান্দরবানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন ইসলামপুরে জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, আহবায়ক মোঃ রুহুল আমীন ও যুগ্ম আহবায়ক মোঃ আলমাছ হোসেন আওয়াল কাহারোলে চাকরি ছেড়ে মহিষের খামার

বান্দরবানে জমজমাট ট্রিবিউট কনসার্ট এলআরবির ড্রামারসহ ১০ ব্যান্ডের গানে স্মরণ করা হবে আইয়ুব বাচ্চুকে

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ সময় দেখুন

গিটার হাতে যিনি মাতিয়েছিলেন গোটা দেশ, আজ বান্দরবানে তাঁরই স্মরণে গান গাইবে পাহাড়ের বুকে দাঁড়ানো একঝাঁক তরুণ ব্যান্ড। সঙ্গে থাকছেন তাঁর দীর্ঘদিনের সহশিল্পীও।

আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী* উপলক্ষে বান্দরবানে আয়োজন করা হয়েছে -আ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু কনসার্ট।

আয়োজনে:-দ্য ব্যান্ড মিউজিক অব বান্দরবান
স্থান: বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়াম
সময়: বিকেল ৬ টা থেকে শুরু :-
:- টিকিট: ১৫০ টাকা।

যারা পারফর্ম করবে: স্থানীয় ১০টি ব্যান্ড টিউন বার, এফএম, নির্বাক, হার্টবিট, কনসেনসাস, লিউমিনাস ভোয়েড, ষড়ঋতু, নাইনটিজ বয়েজ, র‍্যাডিয়ন ও আনকাউন্ড।
বিশেষ আকর্ষণ: বান্দরবানে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহকর্মী এলআরবি ব্যান্ডের ড্রামার রোমেলের ব্যান্ড ।
জাতীয় আয়োজনে জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবেও প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম উত্তরাধিকার।

অ্যালবামে রয়েছে ‘চলো বদলে যাই হাসতে দেখো’ ‘ঘুমন্ত শহরে’এখন অনেক রাত’ কষ্ট পেতে ভালোবাসি’,ফেরারি এই মন’বাংলাদেশ’ মন চাইলে মন -এর মতো জনপ্রিয় গান। গেয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাসসহ বিভিন্ন ব্যান্ড ও শিল্পী।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত এই অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে। তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD