শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ‎ Coronavirus disease 2019 কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায়, গ্রেপ্তার-৯০ টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি কুলিয়ারচরে ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগ; বিএনপি নেতা জজ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নতুন চেয়ারম্যান মিজ ম্যামাচিং মারমা, ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ ঘোষণা পার্বত্যে চাঁদাবাজি, অপহরণ, গুম-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে পিসিএনপি’র মানবন্ধন বেহাল দশা দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়ক: খানাখন্দে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি ‘স্তব্ধ রংপুর’ এর আয়োজনে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত

কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩ সময় দেখুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফয়সাল মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তাঁর মৃত্যু হয়। নিহত ফয়সাল মিয়া লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে ও স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, ফয়সাল বিদ্যুৎপৃষ্ট হলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও স্থানীয়রা তাকে একজন ভদ্র, নম্র ছেলে হিসেবে জানতো।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক স্যারের নিকট থেকে লাশ দাফনের অনুমতি আনার পর লাশ দাফনের ব্যবস্থা করবে পরিবারের সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD