শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ‎ Coronavirus disease 2019 কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায়, গ্রেপ্তার-৯০ টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি কুলিয়ারচরে ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগ; বিএনপি নেতা জজ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নতুন চেয়ারম্যান মিজ ম্যামাচিং মারমা, ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ ঘোষণা পার্বত্যে চাঁদাবাজি, অপহরণ, গুম-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে পিসিএনপি’র মানবন্ধন বেহাল দশা দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়ক: খানাখন্দে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি ‘স্তব্ধ রংপুর’ এর আয়োজনে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত

বেহাল দশা দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়ক: খানাখন্দে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি ( জামালপুর)
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪১

জামালপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিগপাইত-সরিষাবাড়ী মহাসড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। পিচ উঠে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করেন। দিগপাইত উপশহরের সামান্য পশ্চিমে সড়কের পিচ ও সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে গিয়ে মরণফাঁদে পরিণত হয়। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই যানবাহন উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অথচ চোখের সামনে সড়কটির এমন অবস্থা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো সংস্কার উদ্যোগ নেই।
এ বিষয়ে ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রাহাত হোসেন জানান, জনগণের দুর্ভোগের বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে আলোচনা করে পরিষদ থেকে সাময়িকভাবে রাস্তাটি চলাচলের উপযোগী করার আশ্বাস দেন তিনি।
তবে স্থায়ী সমাধান ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুততম সময়ে মহাসড়কটির ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD