বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির আনন্দ ও বিজয় মিছিল ইসলামপুরে ব্যতিক্রমী আয়োজন,মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’খাওয়ালেন আব্দুস সালাম ‎ ‎​ রাজাপুরে আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ায় ত্রিশ বছর কষ্ট করছেন দুই গ্রামের মানুষ “জনপ্রতিনিধিদের আশ্বাসেই সীমাবদ্ধ দুই গ্রামের মানুষের উন্নয়ন”। খাগড়াছড়িতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত ফ্যাসিস্টের বিদায়ের পর মামলা বানিজ্য আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করেছে: মনিরুল হক চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে থানচিতে গণসংহতি আন্দোলনের সমাবেশ মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের গণমিছিলে ছাত্রদলের বাধা, উত্তেজনার সৃষ্টি ​ কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্ধারিত দাম বনাম মাঠের বাস্তবতা: এলপি গ্যাস খুচরা বাজারে কেন অসঙ্গতি? আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

মাধবদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ ছিনতাইকারী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার

নাহিদুল ইসলাম জয় (নরসিংদী) প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৫

নরসিংদীর মাধবদীতে ট্রাক চালকের নিকট থেকে পিস্তল ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের নলুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড (৭.৬২ মি.মি.) তাজা গুলি এবং ছিনতাই হওয়া টাকার মধ্যে ২,০০০ টাকা উদ্ধার করা হয়।

০৪ আগস্ট রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় পাঁচদোনা মোড় থেকে ঘোড়াশালগামী রাস্তার নলুয়া স্থানে এক ট্রাক চালক ৩ জন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ড্রাইভারের কাছ থেকে ১০,৫০০ টাকা এবং তার সাথে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই মাধবদী থানার এসআই (নিরস্ত্র) আবু ইউসুফের নেতৃত্বে ‘কিলো-২’ ডিউটি পার্টি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী ট্রাক চালকের নিকট থেকে বিস্তারিত শুনে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং নলুয়া এলাকা থেকেই ২ ছিনতাইকারীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলো:১/শুভ (২২),পিতা- মৃত মিজান, ২/ফাহিম (২৬), পিতা- হালিম মিয়া উভয়ের বাড়ি: পাঁচভাগ শ্রীনগর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী। গ্রেফতারকৃত

ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেফতারসহ বাকি টাকা ও মোবাইল উদ্ধারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত মাধবী থানায় ২টি পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদনে:-

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD