শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে মহিলা দলের সভাপতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন প্রেমা তালুকদার লামায় কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা ‎ Coronavirus disease 2019 কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায়, গ্রেপ্তার-৯০ টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি কুলিয়ারচরে ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগ; বিএনপি নেতা জজ মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল ছাত্রের মৃত্যু বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নতুন চেয়ারম্যান মিজ ম্যামাচিং মারমা, ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ ঘোষণা পার্বত্যে চাঁদাবাজি, অপহরণ, গুম-হত্যা বন্ধের দাবিতে বান্দরবানে পিসিএনপি’র মানবন্ধন

টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ সময় দেখুন
১৪

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বনজ ও ফলজ গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, এস এম গোলাম কিবরিয়া সাগর, আব্দুর রশিদ মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে জনকল্যাণমূলক কাজে রূপ দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD