বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ঝিনাইগাতীতে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক-১৯ লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন,পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি লামায় শিশু হত্যা ও বলাৎকার মামলার আসামি ১১ মাস পর গ্রেফতার রামগড়ে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, হুইল চেয়ার সহ ক্রিড়াসামগ্রী বিতরণ নরসিংদীতে নিরাময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১ বান্দরবান পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান হাম আক্রান্তদের জন্য ৭৫,২৭৫ টাকা অনুদান কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর! আতঙ্কে পরিবার; লেখা পড়া অনিশ্চিত, থানায় অভিযোগ

লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন,পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ সময় দেখুন
১০

প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহীত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি’র আওতায় বান্দরবানের লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) লামা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা-এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনজুরুল হক।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে অধিক পরিমাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত।
তাঁরা বলেন, বৃক্ষরোপণকে কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপিত চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পৌর এলাকার রাস্তার পাশে, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণসহ উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লামা পৌরসভায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD