রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ গণতন্ত্রের মা” খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধায় স্মরণ করলো জেলা বিএনপি কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা: বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত দেশে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না পরিবেশ রক্ষায় কুলিয়ারচরে ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন”-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত-৫

কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দেখুন

বান্দরবান, ১৫ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলার বনজ সম্পদ সংরক্ষণে বান্দরবান সদর জোনের তৎপরতায় ৪০ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়েছে।

বান্দরবান সদর জোন সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে নদীপথে পরিবহনকৃত একটি কাঠের চালান সন্দেহজনক হওয়ায় উজানি পাড়া কাঠের ফিল্ডে উত্তোলনের সময় তা আটক করা হয়।

আব্দুল্লাহ আল আরমান নামক এক কাঠ ব্যবসায়ী কাগজপত্রের আড়ালে আনুমানিক ৪০ ঘনফুট কাঠ নদীপথে পরিবহনের চেষ্টা করছিলেন। বিষয়টি বান্দরবান সদর জোনের নজরে এলে চালানটি আটক করে যাচাই-বাছাইয়ের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

বন বিভাগের যাচাই-বাছাই ও পরিমাপ শেষে চালানটিতে মোট ৪০ ঘনফুট অবৈধ কাঠ শনাক্ত করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১,২০,০০/- টাকা।

কাগজপত্রের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় বন বিভাগের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান সদর জোন জানায়, পার্বত্য জেলার প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD