বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ: কুলিয়ারচরে খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি; এক যুবক রক্তাক্ত, থানায় লিখিত অভিযোগ কুমিল্লায় রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি, শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ ডুমুরিয়ায় মাছচাষিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কুমিল্লা চান্দিনায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা কুমিল্লায় স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দ্বীপচর ‘ঝুনকার চরাঞ্চলে শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদে নামল কোমলমতি শিক্ষার্থীরা নিউইয়র্কের কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র উপর আলোচনা অনুষ্ঠিত

কুমিল্লায় রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দেখুন
১০

কুমিল্লায় চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। কুমিল্লা রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝরনা বেগম (৩৮) মুরাদনগরের মো. রুকু মিয়ার মেয়ে। অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, নিহত দুইজন মা-মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন তারা। এ সময় দ্রুতগতির বিরতিহীন সুবর্ণ ট্রেনটি ঢুকে পড়লে দুইজনই দিকভ্রান্ত হয়ে পড়েন।
তারা একজনের হাত ধরে অন্যজন টানাটানি করতে থাকেন। একপর্যায়ে একজন রেললাইন থেকে সামান্য নিচে নেমে এলেও অন্যজন রেললাইনের মাঝেই থেকে যান। তিনি ট্রেনে সরাসরি কাটা পড়েন। অন্যজন নিহত হন ধাক্কা লেগে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হাসান জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি বলেন, “স্থানীয়রা বলাবলি করছেন অপরজন ওই নারীর সন্তান। তবে তারা কেন কি উদ্দেশ্যে এখানে এসেছেন এবং রেললাইনে কেন হাঁটাহাঁটি করছিলেন তা এখনও নিশ্চিত হতে পারিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD