রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ গণতন্ত্রের মা” খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধায় স্মরণ করলো জেলা বিএনপি কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা: বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত দেশে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না পরিবেশ রক্ষায় কুলিয়ারচরে ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন”-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত-৫

রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দেখুন

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়ন গরুকাটা এলাকায় দুই বাঙালি পরিবারের বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডি এফের সদস্যরা পৃথক দুটি ঘটনায় এ অগ্নি- সংযোগের ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ই আগস্ট গভীর রাতে গরুকাটা এলাকার বাসিন্দা বারেক সেনের বসত ঘরে আগুন দেওয়া হয়। এতে ঘরটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে ঘরের ভেতরে থাকা দুইটি গরু পুড়ে মারা যায়, ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

এর দুই দিন পর, ১৫ আগস্ট ভোরে একই এলাকার রহমত আলীর বসত বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তার বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত রহমত আলী অভিযোগ করে বলেন, জঙ্গলে অবস্থানরত আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যরা তার বাড়িতে এসে আগুন লাগিয়ে দেয়। একই সঙ্গে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

অপর ক্ষতিগ্রস্ত বারেক সেন বলেন, গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা তার ঘরে আগুন দেয়। আগুনে তার দুইটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে তিনি প্রায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

এলাকা বাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর হামলা, চাঁদাবাজি ও ভয়ভীতির কারণে গরুকাটা এলাকার বাঙালি পরিবার গুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাদের দাবি, বারবার এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

ঘটনার পর স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পুনর্বাসন এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD