শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ, পঞ্চগড়, প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩২ সময় দেখুন
৩৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটি ট্যাংক সংস্কারের কাজ করতে গিয়ে বাবুরাম দেবসিংহ (৪৫) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় বাবুরামকে যথাসময়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর কাকা বুদ্ধ চরণ দেবসিংহ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দেবীগঞ্জ থানায় মামলাটি করা হয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।নিহত বাবুরাম দেবসিংহ দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে দেবীগঞ্জ উপজেলার ২ নম্বর শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা জামুড়িতলী এলাকায় মো. রাব্বি হোসেনের বাড়িতে নবনির্মিত সেফটি ট্যাংক সংস্কারের কাজের জন্য বাবুরামকে ডেকে নেওয়া হয়।বাদীর অভিযোগ, সেফটি ট্যাংকটি দীর্ঘদিন ঢাকনা দিয়ে বন্ধ থাকায় এর ভেতরে বিষাক্ত গ্যাস জমে ছিল। কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না নিয়েই বাবুরামকে ট্যাংকের ভেতরে নামানো হয়। কাজ করার সময় তিনি বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এজাহারে আরও অভিযোগ করা হয়, বাবুরাম অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে দ্রুত ট্যাংক থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা না করে আসামিরা সময়ক্ষেপণ করেন। পরে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় ট্যাংকের ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।বাদীর দাবি, বাবুরামকে সময়মতো ট্যাংক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হলে তাঁর জীবন রক্ষা করা সম্ভব হতে পারত।এজাহারে বলা হয়েছে, বাবুরামের মৃত্যুর পর তাঁর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার করে কয়েকজন ব্যক্তি অটোভ্যানে করে সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে তাঁর বাড়ির বাইরের আঙিনায় রেখে যান। এ সময় নিহতের স্বজন ও স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন।পরে দেবীগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়।নিহতের কাকা ও মামলার বাদী বুদ্ধ চরণ দেবসিংহ বলেন, “বাবুরাম সেফটি ট্যাংকে নেমে অসুস্থ হয়ে থাকলে তাঁকে হাসপাতালে নেওয়া হলো না কেন? সময়মতো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো তাঁর জীবন রক্ষা করা সম্ভব হতো।”তিনি আরও বলেন, “আসামিদের অবহেলার কারণেই আমার ভাতিজার মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”মামলায় আসামি করা হয়েছে মো. রাব্বি হোসেন (৩৮), মো. বাবুল হোসেন (৪৪), মো. জুয়েল ইসলাম (৩৩), মোছা. লাভলী বেগম (৪২), মো. রানা সরকার (২৬), মো. সাইফুল ইসলাম (২৭), মো. মজিবুল ইসলাম (৫৪) ও উত্তম রায় (২৮)। এজাহার অনুযায়ী, আসামিদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ও টেপ্রিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিঞা বলেন, “এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আমাদের তদন্ত অব্যাহত আছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনার পর বাবুরামের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এদিকে মামলার এজাহারভুক্ত আসামিদের বাড়িতে পাওয়া না যাওয়ায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD