শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ:

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৯

আজ ১৬/০৮/২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনকালে সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তার সঙ্গীয় ফোর্স রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা টাকার বান্ডিলটি উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় ব্যাকুলভাবে টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার নাম মোঃ তাজুল ইসলাম (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রসূলপুর এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া শহরে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য আসেন। কাউতলী মোড়ে আসার পর তার লুঙ্গির কোঁচায় রাখা নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকার ০১টি বান্ডিল অসাবধানতাবশত সিএনজি ভাড়া দেওয়ার সময় রাস্তার কোথাও পড়ে যায়।

পুলিশ সদস্যরা বৃদ্ধ ব্যক্তির নিকট থেকে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমান ও অন্যান্য সুনির্দিষ্ট বর্ণনা গ্রহণ করেন। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধারকৃত টাকার বর্ণনা ও পরিমাণের পূর্ণ মিল খুজে পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত ৫০০/- টাকা মূল্যমানের ১০০টি নোট,যা সব মিলিয়ে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

হারানো টাকা ফেরত পেয়ে বৃদ্ধ ব্যক্তি আবেগাপ্লুত হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় বাংলাদেশ পুলিশের, দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD