শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মুন্সিগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নেপথ্যের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে ​

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৪১

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সোহেল ও বাদশাহ নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানের পরও স্বস্তিতে নেই স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, বাহক ও খুচরা বিক্রেতারা গ্রেপ্তার হলেও এই মাদক সিন্ডিকেটের মূল হোতারা এখনো দক্ষিণ পাইকসা গ্রামেই বহাল তবিয়তে রয়েছে এবং তাদের ক্ষমতার প্রভাবে পুরো গ্রাম আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ পাইকসা গ্রামের একটি চক্র এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সোহেল ও বাদশাকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
​এদিকে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে ভিন্ন চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, গ্রেপ্তারকৃত সোহেল ও বাদশাহ কেবল মাদকের বাহক ও খুচরা বিক্রেতা মাত্র। এই মাদক সাম্রাজ্যের আসল গডফাদার ও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। মাদকের আগ্রাসনে দক্ষিণ পাইকসা গ্রামের যুবসমাজ আজ ধ্বংসের পথে। উঠতি বয়সি তরুণেরা জড়িয়ে পড়ছে অপরাধে। মূল হোতারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় সাধারণ গ্রামবাসী তাদের ভয়ে জিম্মি ও সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না কেউ।
​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে মূল হোতাদের আইনের আওতায় এনে দক্ষিণ পাইকসা গ্রামকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের মূল হোতা যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD