শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গ্রেফতারকৃত হাসর আলী যুবদলের কেউ নন, ইসলামপুরে উপজেলা যুবদলের প্রেসবিজ্ঞপ্তি ​

আলমাস হোসেন আওয়াল ইসলামপুর প্রতিনিধি(জামালপুর)
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ সময় দেখুন
৯৪

জামালপুরের ইসলামপুরে গ্রেফতারকৃত হাসর আলী মন্ডল যুবদলের কোনো নেতা বা কর্মী নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসলামপুর উপজেলা যুবদল। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে আখ্যায়িত করে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও সত্যতা যাচাই ছাড়া খবর না ছাপানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
​উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হাসর আলী মন্ডল নামের ওই ব্যক্তির সাথে যুবদলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি যুবদলের কোনো পদেও নেই। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই বিভ্রান্তিকরভাবে তাকে যুবদল নেতা হিসেবে প্রচারণা চালানো হচ্ছে।
​একই সুর মিলিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুল লুলু বলেন, হাসর আলী মন্ডল যুবদলের প্রাথমিক সদস্যও নন। ভিত্তিহীন সংবাদের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় প্রকাশ করার আগে সাংগঠনিক পদবী যাচাই-বাছাই করা জরুরি।
​উল্লেখ্য, গাইবান্ধা ইউনিয়নের বাসিন্দা হাসর আলী মন্ডলকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। তবে তাকে ঠিক কী মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD