শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

গজারিয়ায় ১০০ রাকাত নফল নামাজ পড়ে মাদক ছাড়ার অঙ্গীকার ৯ যুবকের ​

নিজস্ব প্রতিবেদক,(শ্রীনগর:)
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
৪৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদক সেবনের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় ৯ যুবক। ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে মাদক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে তারা একসঙ্গে ১০০ রাকাত নফল নামাজ আদায় করেছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ আগস্ট) মাদক সেবনের উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই ৯ যুবককে আটক করেন এলাকাবাসী। পরে তাদের দেহ তল্লাশি করে গাঁজা, কয়েকটি ইয়াবা বড়ি এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
​আটকের পর তাদের পুলিশের হাতে সোপর্দ করা, মাথা ন্যাড়া করে পুরো এলাকা প্রদক্ষিণ করানো—নাকি ১০০ রাকাত নফল নামাজ আদায় করে ভবিষ্যতে আর কখনো মাদকের ধারেকাছে না যাওয়ার তওবা করা, এই তিনটি শর্ত দেওয়া হয়। পরে যুবকরা শেষোক্ত শর্তটিই সানন্দে গ্রহণ করেন। স্থানীয়দের উপস্থিতিতে তারা ১০০ রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন এবং মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে নিজ নিজ অভিভাবকের জিম্মায় বাড়ি ফিরে যান।
​এদিকে এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় সচেতন সমাজ। মাদকের মূল উৎপাটনে কথিত মাদক কারবারি রিয়াদকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
​ঘটনাটি সম্পর্কে জানতে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আরমান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
​মাদকের মতো একটি সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে স্থানীয়দের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসী ও সচেতন মহলে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD