মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ লাখাই থানার ওসি শরীফ আহমেদ  হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১

জ্বালানি তেলের দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় কমেছে পাম্পে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ সময় দেখুন
৯৮

জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সাধারণ গ্রাহক ও যানবাহন চালকেরা। তাদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধির প্রভাব ইতোমধ্যে দৈনন্দিন জীবনযাত্রা ও পরিবহন ব্যয়ে পড়তে শুরু করেছে। এতে বাড়ছে সংসারের খরচ, পাশাপাশি কৃষি ও পণ্য পরিবহন ব্যয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।

দাম বাড়ার পর টুঙ্গিপাড়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশন ও পাম্পে আগের তুলনায় যানবাহনের উপস্থিতি কমে গেছে। নেই আগের মতো দীর্ঘ সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, যানবাহন আসছে ঠিকই, তবে অধিকাংশ ক্রেতাই আগের তুলনায় কম পরিমাণে জ্বালানি কিনছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়ার ফিলিং স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। মাঝেমধ্যে কয়েকটি যানবাহন তেল নিতে এলেও দীর্ঘ সময় অপেক্ষার দৃশ্য চোখে পড়েনি। পাম্পকর্মীরাও অনেকটা অলস সময় পার করছেন।

একজন যানবাহন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, তেলের দাম বাড়লে শুধু গাড়ি চালানোর খরচই বাড়ে না, এর প্রভাব পড়ে যাত্রী ও পণ্য পরিবহনেও। আয় না বাড়লেও ব্যয় বাড়ছে। ফলে বাড়তি খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন কৃষকেরাও। কৃষিকাজে সেচ, জমি প্রস্তুত, ফসল পরিবহনসহ নানা কাজে ডিজেলের ব্যবহার রয়েছে। বিদ্যুৎ ও কৃষি উপকরণের বাড়তি খরচের সঙ্গে নতুন করে ডিজেলের দাম বৃদ্ধি তাদের উৎপাদন ব্যয় আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

টুঙ্গিপাড়ার এক কৃষক বলেন, কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়াই কঠিন। এর মধ্যে ডিজেলের দাম বাড়লে সেচ ও পরিবহন ব্যয় বাড়বে। শেষ পর্যন্ত এই বাড়তি খরচ কৃষকের ওপরই চাপবে।

গ্রাহকদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়লে এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। পণ্য পরিবহন খরচ বাড়লে বাজারে পণ্যের দাম আরও বাড়তে পারে, যার চাপ শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ ভোক্তাদের।

তাদের দাবি, দেশের সামগ্রিক অর্থনীতি, কৃষি উৎপাদন, পরিবহন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হোক।

জ্বালানি তেলের বাড়তি দামের এই চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলে এবং তা তারা কীভাবে সামাল দেন—এখন সেটিই দেখার বিষয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD